১১.৩.১৩

৩য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৩৮/৪

গত ৮ মার্চ শুরু হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৩৮/৪ ।খেলাটি অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার Galle International Stadium এ।






টচে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ৫৭০/৪ (ডিক্লিয়ার) ১৩৫ অভার।এর মধ্যে আছে ১টি হাফ সেঞ্চুরি ও ৩টি সেঞ্চুরি।কুমার সাঙ্গাকারা,লাহিরু থিরিমান ও ডিনেশ চান্ডিমাল যথাক্রমে ১৪২,১৫৫ ও ১১৬ রান করেন।


অপর দিকে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩য় দিন শেষে সংগ্রহ করেছে ৪৩৮/৪    ১৩৬ ওভারে।শাহরিয়ার নাফিসের ইঞ্জুরির কারণে শেষ মুহুর্তে দলে জায়গা পাওয়া মোঃআশরাফুল ১৮৯ এবং দলপতি মুশফিকুর রহিম ১৫২ রানে অপরাজিত আছেন।

















পাকিস্থানকে ১২৫ রানে হারাল দক্ষিন আফ্রিকা

পাকিস্থানকে ১২৫ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা।সাউথ আফ্রিকা সফরের ৫টি এক দিনের ম্যাচ খেলবে পাকিস্থান।১ম ১ দিনের খেলাটি অনুষ্ঠিত হয় Chevrolet Park, Bloemfontein এ।





টচে জিতে পাকিস্থান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।ব্যাট হাতে সাউথ আফ্রিকা করে ৩১৫ রান মাত্র ৪ উইকেটের বিনিময়ে।যার মধ্যে আছে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি।কলিন ইনগ্রাম করেন ১০৪ বলে ১০৫ রান এবং ডি ভিলার্স করেন ৬৩ বলে ৬৫ রান।

অপর দিকে ব্যাট করতে নেমে পাকিস্থান মাত্র ১৯০ রানে আল আউট হয়ে যায় ৩৬.৪ অভারে।দলের হয়ে সর্বচ্চ রান করেন মিসবাহ ৩৮।


ম্যাচ সামারিঃ


সাউথ আফ্রিকাঃ ৩১৫/৪   ৫০ অভার

পাকিস্থান     : ১৯০/১০    ৩৬.৪ ওভার

ফলাফলঃসাউথ আফ্রিকা ১২৫ রানে জয়ী।

২য় এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ মার্চ শুক্রবার।


২৬.২.১৩

আজ রাতে দেখুন বার্সা-রিয়াল কোপা ডেল রে এর ২য় লেগ

এল ক্লাসিকো কার না ভাল লাগে।কত জন আছেন যারা শুধু মাত্র এল ক্লাসিকো দেখেন।যারা অধীর আগ্রহ নিয়ে এল ক্লাসিকো দেখার জন্য বসে আছেন তাদের অপেক্ষা করতে হবে আজ রাত ২টা পর্যন্ত।আজ রাত ২টায় নু ক্যাম্প এ অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা ডেল রে এর ২য় লেগ।




এই এল ক্লাসিকোতে বার্সালোনাকে আপনি কিছুটা আগিয়ে রাখতে পারেন।কারণ,প্রথমত খেলা হবে নু ক্যাম্পে এবং দ্বিতীয়ত আগের লেগে সান্তিয়াগো বার্নাবু থেকে ১-১ গোলে ড্র করে আওয়ে গোলে এগিয়ে আছে।তাই আজকে শুধু ড্র করলেই হবে বার্সাকে।

অন্য দিকে রিয়াল মাদ্রিদ এক দিকে আছে ম্যানচেস্টার ইউনাইটেড আতঙ্কে।চ্যাম্পিয়ানস লিগের ১ম লেগে ঘরের মাঠে ম্যান ইউ এর সাথে ড্র করে রিয়াল মাদ্রিদ।লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন অনেক আগেই হারিয়েছে বর্তমানের চ্যাম্পিয়ানরা।
তাই কোপা ডেল রে তাদের কাছে অনেকটা সোনার হরিণের মত।

এ পর্যন্ত কোপা ডেল রে তে রিয়াল -বার্সা মুখোমুখি হয়েছে ৩১ বার যার মধ্যে বার্সা জিতেছে ১৪টিতে ।রিয়াল জিতেছে ১০ টিতে এবং ড্র ৭টিতে।

 খেলা দেখা যাবে টেন অ্যাকশন
 Goal.com অবলম্বনে।

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More