২৯.৩.১৩

মুভি ডাউনলোড করার জন্য নির্বাচিতকিছু সাইট

মুভি দেখতে কে না ভালবাসে।তাছাড়া বর্তমানে হাই স্পীড ইন্টারনেটের যুগে মুভি ডাউনলোড করা দোষের কিছু নয়।মুভি ডাউনলোড করার জন্য আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে থাকি।প্রায় দেখা যায় নানা রকম লিঙ্ক দিয়ে ছবি ডাউনলোড করার মানসিকতায় নষ্ট হয়ে যায়।নিচে কিছু সাইটের লিঙ্ক দিয়ে দিলাম ,দেখেনতো আরামে মুভি ডাউনলোড করা যায় কিনা।





  1. www.mediafiremoviez.com
  2. www.getmediafire.com
  3. www.downloadsguru.com
  4. www.mediafiremoviez.net
  5. www.mediafiremovies.net
  6. www.mediafirefilms.com
  7. www.moviesnhacks.com
  8. www.mediafirezero.net
  9. www.urgrove.com
  10. www.ganool.com
  11. www.yourpcmovies.net
  12. www.mediafirebass.com
  13. www.getmediafire.com
  14. www.moviehostmedia.org
  15. www.mediafiremovie.org
  16. www.blastmediafire.com
  17. www.mediafirehacks.com
  18. www.tinymoviez.com
  19. www.mediafire-movie.com
  20. www.brripmediafire.com
  21. www.mediafirebd.com
  22. www.mediafirerocks.com
  23. www.moviezplanet.in
  24. www.hdmovies.com
  25. www.hdmoviez.com
  26. www.mediafiremoviea.net
  27. www.mediafiregoogle.com
  28. www.mediafirehomes.com
  29. www.newmovies.org



২০.৩.১৩

অনলাইনে পি এন জি (PNG) ইমেজের সাইজ ছোট করবেন কিভাবে

ইমেজ ব্যাবহারের জন্য আমরা বিভিন্ন ফরমেট ব্যাবহার করে থাকি যেমন জে পি জি(JPG),পি এন জি (PNG) ,গিফ (GIF) ইত্যাদি।এর মধ্যে জে পি জি(JPG) ফরমেটের ইমেজ বহুল প্রচলিত।আর হাই কোয়ালিটি ইমেজ হল পি এন জি (PNG) ফরমেট এবং এর সাইজ অনেক বড় হয়।এ ধরনের পি এন জি (PNG) ফরমেটের ইমেজকে ছোট সাইজে আনার জন্য কিছু ডেক্সটপ অ্যাপলিকেশন আছে আর আপনি যদি এসব সফটোয়ার ইন্সটল না করে অনলাইনে পি এন জি (PNG) ইমেজের সাইজ কমিয়া আনতা চান তাহলে ব্যাবহার করতে পারেন TinyPNG  






 আপনার  পি এন জি (PNG) ইমেজের সাইজের উপর নির্ভর করে এটি অটোমেটিকভাবে কমিয়া আনতে পারেন এটির সাইজ।এটি ২৪ বিটের পি এন জি (PNG) ইমেজকে কমিয়া আনতে পারে ৮ বিটে কোন প্রকার ট্রান্সপারেন্সি অথবা কোন প্রকার প্রভাব না ফেলে।

TinyPNG  ব্যাবহার করা খুবই সহজ।আপনাকে কোন প্রকার সাইন আপ করতে হবে না।এই সাইটে যাবেন এবং আপনার পি এন জি (PNG) ইমেজ আপলোড করবেন অথবা ড্রাগ করতে পারেন।আপনি একসাথে ২০ টি সাইল আপ লোড  করতে পারেন। 




এর পরে এটি কনভার্সন হতে থাকবে।


 এর পরে অপটিমাইযড সাইজ দেখাবে ডাউন লোড লিঙ্ক সহ।এখান থেকে আপনার নতুন ইমেজ ডাইউনলোড করে নিতে পারেন।






যে কোন ব্লক ওয়েবসাইটে প্রবেশ করার সহজ পথ

অনেক জনপ্রিয় ওয়েবসাইট আছে যেখানে শুধু মাত্র কোন নিদৃষ্ট দেশের ভিজিটর প্রবেশ করতে পারে।যেমন কদিন আগে আমাদের দেশে ইউটিউব বন্ধ ছিল।এ ধরনের সমস্যা হলে আপনার কি করার?দেখে নেওয়া যাক তাহলে,কিভাবে ব্লক করা ওয়েবসাইটে প্রবেশ করবেন।




ফ্রী অনলাইন প্রক্সি সাইটঃ

আপনি যদি গুগলে প্রক্সি সাইট লিখে সার্চ দেন আপনি অনেক গুলো প্রক্সি সাইটের লিস্ট পেয়ে যাবেন।এই সাইট গুলো ব্যাবহারের সুবিধা হল আপনি শুধু মাত্র আপনার ব্রাউজার ব্যাবহার করেই প্রবেশ করতে পারবেন,কোন সফটওয়ার ইন্সটল করা লাগবে না।

বহুল প্রসচলিত প্রক্সি সাইটঃ




এই সকল সাইটে ঢোকার পরে ব্লক সাইটের এ্যড্রেস লিখে প্রবেশ করতে পারেন।এটা কাজ করবে কারণ তারা মনে করবে এটা অন্য দেশের আই পি এ্যড্রেস।বেশির ভাগ প্রক্সি ইউ কে অথবা ইউ এস এর।

ফ্রী প্রক্সি সফটওয়ারঃ

এটআ অনেকটা অনলাইন প্রক্সি সাইটের মত কাজ করে তবে এটা আপনাকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। অন্য সুবিধা হল,অনলাইন প্রক্সি সাইটে আপনার ব্যাবহারের উপর লিমিটেশন থাকে কিন্তু ফ্রী সফটওয়ারে অনেক বেশি সুবিধা থাকে।



প্রচলিত কিছু ফ্রী প্রক্সি সফটওয়ারঃ


  • FreeProxy
  • GappProxy
  • X-Proxy
 VPN(Virtual private networks)

 VPN কাজ করে ইন্টারনেটের মতই।আপনি আপনার নিজের ইন্টারনেট কানেকশন দিয়ে  VPN এ যুক্ত হবেন এবং  VPN ব্লক ওয়েব সাইট গুলোতে প্রবেশ করবে।ইন্টারনেটে ফ্রী  VPN সার্ভিস আছে।আপনাকে ব্রাউজার বা ইন্সটল করে ব্যাবহার করতে হবে।কিছু প্রচলিত ফ্রী  VPN হল ProXPN, OpenVPN and HotSpotShield.

গুগল কেচঃ

গুগল ওয়েব পেজ ইন্ডেক্স করার সময় এক কপি কেচে রেখে দেয়।এখান থেকে আপনি প্রবেশ করতে পারেন।ব্লক ওয়েব সাইট গুগুলে সার্চ দেন ।যদি কেচ সহ লিঙ্ক থাকে তাহলে প্রবেশ করতে পারবেন।







১৩.৩.১৩

এবার গুগল প্লাস দিয়ে শেয়ার করুন একসাথে অনেক গুলো সোসাল নেটওয়ার্কে

বর্তমানে সামাজিক যোগাযোগের সাইট বা সোসাল মিডিয়া সাইট গুলো বেশ জনপ্রিয় এবং ওয়েবমাস্টারগন এই সোসাল সাইট গুলোকে তাদের সাইটের/ব্লগের ট্রাফিকের অন্যতম উৎস হিসাবে মনে করে।গুগল প্লাস এমনি একটা নেটওয়ার্ক যেখানে প্রতিনিয়ত গ্রাহক বেরে চলেছে।আমাদের সকলেরই হয়ত একের অধিক সোসাল মিডিয়া সাইটে এ্যকাউন্ট আছে।যেমন আমার গুগল,ফেসবুক,স্টাম্বলাপন ইত্যাদি সাইটে এ্যকাউন্ট আছে।যারা ব্লগিং করেন তাদের বিভিন্ন সাইটে কন্টেন্ট শেয়ার করার জন্য বেশ ভাল সময় ব্যায় করতে হয়।কিন্তু আপনি গুগল  প্লাস এবং গুগল ক্রম ব্যাবহার করে ,গুগল প্লাস এর যে কোন স্ট্যাটাস শেয়ার করতে পারেন অনেক গুলো নেটওয়ার্কে।চলুন তাহলে দেখে নেওয়া যাক।






 এজন্য আমরা গুগল ক্রমে একটি নতুন অ্যাড অন যুক্ত করে নিব।এটা হল

Extended Share for Google Plus



১।আপনার গুগল ক্রমের ব্রাউজার অপেন করুন 

২।এই অ্যাড অন টি যুক্ত করে নিন।

৩। ক্লিক করুন “Add to Chrome.”



৪। কনফার্ম করুন ইন্সটল

৫।ইন্সটলের পরে আপনি রিডাইরেক্ট হবেন একটা নতুন পেজে

৬।এখানে আপনি অনেক সোসাল নেটওয়ার্ক আইকন পাবেন ।আপনি যে গুলতে শেয়ার করতে চান সে গুল সিলেক্ট করুন।


৭।কাস্টমাইয করে নিতে পারেন


৮।ক্লিক করুন “Close” 

আপনার কাজ শেষ হয়েছে।এখন গুগল প্লাসে নতুন একটা স্ট্যাটাস দেন।পোস্টের নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখতে পাবেন আপনি যে সোসাল নেটওইয়ার্ক গুলো যুক্ত করেছিলেন তা দেখাবে।




 যদি ফেসবুকে শেয়ার করতে চান তাহলে ফেসবুক আইকনে ক্লিক করুন এবং তা ফেসবুকে শেয়ার হয়ে যাবে।



এভাবে আপনি আপনার একটা স্ট্যাটাস অনেক গুলো নেটওয়ার্কে শেয়ার করতে পারবেন।


১২.৩.১৩

গুগলের অ্যাপস গুলো উইন্ডোজ ৮ এ ইন্টিগ্রেট করবেন কিভাবে

আপনারা হয়ত যেনে থাকবেন যে গুগল এবং মাইক্রসফট বর্তমানে প্রযুক্তি বিশ্বে একে অপরের শত্রু এবং দুজনাই একে অপরকে পেছনে ফেলার জন্য মরিয়া।যে কারনে আপনি দেখবেন গুগল  বর্তমানে আমদের প্রতিদিনের সঙ্গী হবার পর 
উইন্ডোজ ৮ এ গুগলের কোন অ্যাপস ইন্টিগ্রেট অবস্থায় নেই।আপনি একটু চেষ্টা করলেই গুগলের জনপ্রি্য এবং আপনার প্রয়জনীয় অ্যাপস যেমন গুগল সার্চ,গুগল ক্রম,জিমেইল ইত্যাদি উইন্ডোজ ৮ এ ইন্টিগ্রেট করে নিতে পারেন।






Google Search

উইন্ডোজ স্টোরে যান এবং সার্চ দিন “Google Search.” 


 

আসার পরে ইন্সটল করুন এবং অপেন করুন।এখন আপনি গুগলে সার্চ দিতে পারবেন উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রীন থেকে।

Google Chrome

আপনার গুগল ক্রম ব্রাউজার অপেন করুন এবং সেটিং ট্যাবে ক্লিক করুন।সেখান থেকে ক্লিক করুন “Relaunch Chrome in Windows 8 mode.”

 

ক্রম রিলাঞ্চ করবে এবং আপনি দেখতে পাবেন এটি অ্যাপস আকারে এসেছে।যদিও এটা  উইন্ডোজ ৮ এর জন্য ক্রম এর কোন আলাদা ভার্সন না,তারপরও এটা আপনার অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যতা পাবে।

Gmail

আপনি হয়ত জানেন উইন্ডোজ ৮ এ মেইল প্রি ইন্সটল করা থাকে।আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট এখানে যুক্ত করে দিতে পারেন।

স্টার্ট স্ক্রীন থেকে মেইল অপেন করুন। 

ক্লিক করুন  “Windows Key + I

ক্লিক  “Accounts.”

 

সিলেক্ট গুগল

 

আপনার জিমেইলের তথ্য দিন

এর ফলে জিমেইল আপনার  উইন্ডোজ ৮ এ যুক্ত হবে এবং নতুন কোন মেইল আসলে তার এ্যলার্ট পাবেন।আপনি একের অধিক জিমেইল যুক্ত করতে পারেন।

 

 

 




 

উইন্ডোজ ৮ এর জন্য নতুন ৪টা অ্যাপস

আপনারা হয়ত অনেকেই আছেন যারা উইন্ডোজ ৮ ব্যাবহার করছেন।আপনি যদি উইন্ডোজ ৮ এর অ্যাপস স্টোর ব্যাবহার না করেন তাহলে উইন্ডোজ ৮ এর মজাই পাবেন না।এ্যন্দ্রয়েড এর মত উইন্ডোজ ৮ এর আছে অনেক অ্যাপস যা আপনার উইন্ডোজ ৮ ব্যাবহারের নতুন মাত্রা দিতে পারে।এরকমই আজ আমরা ৪টা অ্যাপস সম্পর্কে আপনাদের জানাব।






Dropbox


এর মাধ্যমে আপনি আপনার সিস্টেমের ফাইল,ফোল্ডার গুলোকে আপনার নিজের মত করে সাজিয়ে রাখতে পারেন।এটাকে আপনার স্টার্ট স্ক্রীনেও রেখে দিতে পারেন।

Movieholic

আপনি যদি একজন মুভি এ্যডিক্ট হন তাহলে এই অ্যাপস টা নিয়ে নিতে পারেন।এর মাধ্যমে নতুন নতুন মুভি গুলোর আপডেট নিউজ পেয়ে যাবেন ছবি গুলোর ট্রেইলারের মাধ্যমে।আসলে ট্রেইলার গুলো জনপ্রিয় মুভি ট্রেইলার সাইট Rotten Tomatoes   থেকে দেখানো হয়।

Youtube 8

গুগল ইতিমধ্যেই উইন্ডোজ ৮ জন্য ইউটিউব অ্যাপস বানানোর চিন্তা ভাবনা করছে কিন্তু তার আগেই কিছু ইউটিউব অ্যাপস বের হয়েছে উইন্ডোজ ৮ এর জন্য।যার মধ্যে  You Tube 8   অন্যতম।  এর মাধ্যমে আপনি আপনার ফ্রন্ট পেজ থেকেই ভিডিও সার্চ করা এবং দেখতে পারবেন।


YouVue

যারা গান পছন্দ করেন তারা এই অ্যাপসটি নিয়ে নিতে পারেন ।এখানে নতুন নতুন জনপ্রিয় গান গুলোর চার্ট থাকে যেমন ইউরোপ টপ ১০০,ইউএস টপ ৪০ ইত্যাদি।

 

১০.৩.১৩

ফেসবুকের নতুন নিউজ ফিড

কিছুদিন আগে আপনাদের জানিয়ে ছিলাম বড় ধরনের পরিবর্তন আসতে পারে ফেসবুকে।আজ আমরা আপনাদের জানাব ফেসবুকের নতুন ফীড সম্পর্কে।







৭ মার্চ ২০১৩ ফেসবুকে অফিসিয়ালি এই পরিবর্তন আনে।যদিও এটি সকল ব্যাবহারকারীর কাছে এই সুবিধা পৌছায়নি।

নতুন ফীড এ আপনি লগ ইন করার পরেই দেখতা পাবেন নতুন আপডেট গুলো বেশ বড় আকারের ছবি সহ আসবে এবং আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা ফীড।মার্ক জুকারবার্গ বলেছেন,এটি হবে অনেকটা ব্যাক্তিগত পত্রিকার মত।একটা ফ্রন্ট পেজ থাকবে কিন্তু বিভিন্ন টপিক্স আপনার সামনে আসতে থাকবে।

নতুন ডিজাইন হবে অনেকটা জনপ্রিয় নিউজ সাইট  Flipboard এবং  News 360   এর মত।জুলিও জুহ, ডাইরেক্টর অফ ডিজাইন জানিয়েছেন,বড় ছবি গুলো ফীড এ থাকবে এবং টেক্সট আপডেট গুলো এর উপরে ভাসতে থাকবে।

ফিড গুলো নিজের মত করে সাজান জাবে।যেমন, বন্ধুর সিংগেল পোস্ট ,ছবির জন্য,মিউজিকের জন্য ইত্যাদি।

এখান থেকে দেখে আসতে পারেন নতুন ডিজাইন এবং সার্ভিসটি পাবার জন্য অপেক্ষমান তালিকায় নিজের আই ডি টাও দিয়ে আসতে পারেন।




৬.৩.১৩

গুগল এবার দেখাল সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

ইন্টারনেটে সার্চ দেবার জন্য কোন সন্দেহ ছাড়াই আপনি বলবেন গুগল আপনার প্রথম পছন্দ।কোন কিছু সার্চ দেবার সাথে সাথে চোখের পলকে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে আপনার কাঙ্খিত সাইট বা পেজ গুলো।যারা প্রযুক্তির খোজ খবর রাখেন তারা হয়ত জেনে থাকবেন গুগলের সার্চ এ্যলগরিদম এর সাহায্যে আপনার উত্তর দিয়ে থাকে।কিন্তু আপনি কি আসল প্রসেসটি জানেন?





আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে দেখে আসতে পারে এখান থেকে।গত শুক্রবার গুগল তাদের এই নতুন সাইট "How Search Works," এ দেখায় একটি এনিমেশনের মাধ্যমে।তারা এর মাধ্যমে শুধূ  প্রসেসটাই দেখায়নি আরো দেখিয়েছে কিভাবে স্পাম রিমোভাল করা হয়,কিভাবে একটা পেজকে র‌্যাঙ্ক করা হয় ইত্যাদি।

গুগল ক্রল এবং ট্রাক করে ট্রিলিওন বা তার বেশি ওয়েব পেজকে এবং র‌্যাঙ্ক করে প্রায় ২০০ এ্যলগরিদম ফরমুলার উপর ভিত্তি করে।১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত গুগল ১০০ মিলিওন গেগাবাইট তথ্য সংগ্রহ করেছে।

যখন আমরা গুগলে কিছু সার্চ দিয় তা প্রায় ১৫০০ মাইলের মতন বিভিন্ন সার্ভার থেকে তথ্য নিয়ে আসে।মানে আমরা ১ সেকেন্ডের ১০ ভাগের ১ ভাগ সময়ের মধ্যে উত্তর পেয়ে যায়।

শুধু তাই না গুগল প্রতি মুহুর্তে স্পাম পেজ গুলোকে তার ইন্ডেক্স থেকে মুছে ফেলছে।বিশেষ করে ক্লকিং পেজ(মানুষ কে এক রকম দেখায়,সার্চ ইঞ্জিন কে অন্য রকম দেখায়)।আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখে আসতে পারেন তাদের নতুন সাইটএ ,শেষ ৩০ মিনিটে মুছে দেওয়া পেজ গুলো দেখা যাবে।

আপনি এই ভিডিও টাও দেখতে পারেন। 






৪.৩.১৩

কিভাবে গুগলকে আপনার ব্যক্তিগত তথ্য নেওয়া থেকে বিরত রাখবেন

সার্চ জায়ান্ট গুগলের তথ্য প্রযুক্তির এমন কোন জায়গা নেই যাখানে গুগলের ছোয়া লাগে নি।সার্চ ইঞ্জিন,মেইল, অপারেটিং সিস্টেম,ট্যাব হতে সবকিছুতে গুগলের কোন না কোন অবদান আছে যা আমদের অস্বীকার করার কোন উপায় নেই।






গুগল আমদের জন্য ফ্রী অনেক সার্ভিস দিচ্ছে যেমন জিমেইল,গুগল ডক,ব্লগার,গুগল ম্যাপ সহ আরো হাজারো সার্ভিস।এর বিনিময়ে গুগল আমাদের সকলের ব্যাক্তিগত সব তথ্য নিচ্ছে।

আপনি হয়ত জেনে থাকবেন গুগল এ্যডসেন্স এবং গুগল এনালাইটিক্স সম্পর্কে।গুগল এডসেন্স যা আপনার পেজের কনটেন্ট অনুযায়ী বিজ্ঞাপন দেখায় এবং গুগল এনালাইটিক্স যা  ওয়েব মাস্টাররা ব্যাবহার করে ভিজিটরের স্থান,ব্রাউজার,সময় ইত্যাদি।আপনি কোন গুগোলের কোন সার্ভিস ব্যাবহার না করলেও এই তথ্য গুলো গুগল খুব সহজেই সংগ্রহ করতে পারে।

তাদের এই তথ্য সংগ্রহের অন্যতম কারন হল আপনার ব্রাউজার,ইচ্ছা অনুযায়ী টার্গেটেড বিজ্ঞাপন আপনার ওয়াব পেজে সরবরাহ করা।

আপনি যদি মনে করেন যে আপনি কোন তথ্য গুগলকে দিতে চান না তাহলে আকটা অ্যাড অন আপনার ব্রাউজারে ইন্সটল করে নিতে পারেন যা এখন বেটা ভার্সনে আছে।এ সম্পর্কে গুগল বলছে


"Provide website visitors more choice on how their data is collected by Google Analytics; we have developed the Google Analytics Opt-out Browser Add-on. The add-on communicates with the Google Analytics JavaScript (ga.js) to indicate that information about the website visit should not be sent to Google Analytics."

 এখান থেকে অ্যাড অন টি নিতে পারেন।ইন্সটল করার পর ব্রাউজার রিস্টাট দেবেন।

 ধন্যবাদ।


২৪.২.১৩

১০ টা ফায়ারফক্স এড অন আপনার কাজে লাগবেই

বিশ্বের মধ্যে সেরা ইন্টারনেট ব্রাউজারের কথা বলতে গেলে ফায়ারফক্সের নাম আসবেই।ফায়ারফক্স একটা ওপেন সোর্স ব্রাউজার।ফায়ারফক্স প্রথম বের হয় ৯ নভেম্বর ২০০৪ সালে এবং ভার্সন ছিল ফায়ারফক্স ১.0 ।এখন ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন ফায়ারফক্স ২০.0 বেটা ১ ।




এই জনপ্রিয়তার অন্যতম কারণ হল এটি মোটামুটি সব ধরনের প্রগ্রামিং ভাষা সাপোর্ট করে এবং সঠিক ভাবে চালান যায় উইন্ডোজ,লিনাক্স,ম্যাক,এন্ড্রএড এ।তাছাড়া এটা একটা ওপেন সোর্স ব্রাউজার যা যে কেউ ব্যাবহার করতে পারে।

ফায়ারফক্সের ব্যাবহারকারীদের আরো সুবিধা দেবার জন্য ফায়ারফক্সের আছে হাজার হাজার বিভিন্ন সুবিধা সম্বলিত এড অন বা এক্সটেনশন।এই হাজার হাজার এড অন এর মধ্যে কোনটা কাজের কোনটা আবার সবার জন্য কাজে আসে না।কোনটা সাধারণ মানুষের জন্য,কোনটা ওয়েব ডেভলপারের জন্য,কোনটা লেখকের জন্য ইত্যাদি।

এমন কিছু এড অন আছে যা সব ধরনের ব্যাবহারকারীর জন্য দরকারী।এর মধ্যে অতি প্রয়োজনীয় ১০ টা এড অন নিয়ে আমদের আজকের ইন্টারনেট ।


Adblock Plus

আমরা ওয়েব পেজে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পায় যা অনেক সময় বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।এই এড অনের মাধ্যমে আপনি যে কোন এড অনুমোদন বা সরিয়ে ফেলতে পারেন।

English to Bangla dictionary

আমরা  ইন্টারনেটে বিভিন্ন লেখা পড়ি ইংরাজীতে।মাঝে মাঝে বিভিন্ন ইংরাজী শব্দের অর্থ বুঝতে পারিনা।এই এড অন এর মাধ্যমে আপনি ওয়েব পেজের যে কোন ইংরাজী শব্দের বাংলা অর্থ বের করতে পারবেন।

 English to Bangla dictionary

Firefox Video Download Manager

ফায়ারফক্সের এই এড অনটি আপনি IDM এর বিকল্প হিসাবে ব্যাবহার করতে পারেন।এটা কাজ করে অনেকটা IDM এর মত যা যে কোন ওয়েব পেজ হতে ফ্লাশ ভিডিও স্ক্রাপ করতে পারে।

Firefox Video Download Manager

Download Statusbar

একটা অসাধারণ এড অন যা আপনার ডাউনলোডের স্ট্যাটাস দেখাবে।

 Download Statusbar

Thumbnail Zoom

আমরা যারা ফেসবুকে সারাদিন বসে থাকি তাদের সুবিধার জন্য এই এড অন।এর মাধ্যমে যে কোন ছবিকে তাৎক্ষনিক ফুল সাইজ বা যুম করা যাবে।

Thumbnail Zoom 

AnyColor

 এই এড অনের মাধ্যমে আপনি আপনার ফায়ারফক্সের থিম পরিবর্তন করতে পারেন।

AnyColor

Read It Later

 কোন ওয়েব পেজ সেভ করার জন্য আমরা সাধারনত রাইট ক্লিক করে সেভ করি।এখন আপনাকে আর এভাবে সেভ করতে হবে না।শুধু মাত্র এর আইকোনটার উপর ক্লিক করলেই হবে।

Read It Later

 WOT

এটি একটি নিরাপত্তা বিষয়ক এড অন।কোন পেজে ভাইরাস থাকলে তা আপনাকে আগাম জানাবে।

WOT

 Yoono

সবচেয়ে পপুলার ফায়ারফক্স এড অন ।এর মাধ্যমে আপনি Facebook, Twitter, LinkedIn, MySpace, YouTube, GoogleBuzz, Flickr, Yammer, AIM, Yahoo IM সহ আরো কিছু সোসাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে পারবেন।এটা সাইড বারে ফ্লটিং আকারে থাকে।

Yoono

Google Translator

বুঝতেই পারছেন এটা গুগলের ট্রান্সলেটর।বার বার  Google Translator এ না গিয়ে পেজ থেকেই ট্রান্সলেট করুন।

Google Translator

 

জানিনা কি আশা করেছিলেন আর কি পেলেন,তবে আমরা চেষ্টা করেছি যা সব ব্যাবহারকারীর জন্য প্রয়োজনীয়।

 

 

২৩.২.১৩

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুলোর পরিসংখ্যান ২০১৩

আমাদের প্রতিটা  ফিচার টেক এ চেষ্টা করি একটু ভিন্ন ধরনের টেক দেবার জন্য।যেমন,আমাদের প্রথম ফিচার টেকে আমরা দিয়েছিলাম ফেসবুকের ১৭ টা গোপন রহস্য।তারই ধারাবাহিকতায় আজকের টেক ফিচার জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুলোর পরিসংখ্যান ২০১৩




যারা ইন্টারনেট ব্যাবহার করেন তারা অবশ্যই কোন না কোন ব্রাউজার ব্যাবহার করেন।এর মধ্যে গুগল ক্রম,ফায়ার ফক্স,ইন্টারনেট এক্সপ্লোরার,সাফারি এবং অপেরা বেশি জনপ্রিয়।আপনি জানেন কি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার কোনটি? আপাতদৃষ্টিতে আপনার মনে হতে পারে ফায়ার ফক্স।কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়/ব্যাবহৃত ব্রাউজার হল গুগল ক্রম।মোট ব্যাবহারকারীর ৪৮.৪ %  গুগল ক্রম ব্যাবহার করেন।দ্বতীয় স্থানে আছে ফায়ার ফক্স যার ব্যাবহারকারীর সংখ্যা ৩১.১ %।

আমরা সকলে হয়ত বিশ্বের ১ নম্বর ওয়েব ডিজাইনের টিউটোরিয়াল সাইট w3schools.com/ এর নাম শুনে থাকব।w3schools.com/ এর এলেক্সা ২৩০।তার মানে বুঝতেই পারছেন প্রতিদিন কি পরিমাণ ভিজিট হয় এই সাইটটিতে  এবং ভিজিটরেরা কোন না কোন ব্রাউজার থেকে ভিজিট করে এখানে।

তাদের লগ ফাইল অনুসন্ধান করে তারা গত ১০ বছরের একটা পরিসংখ্যান বের করেছে।এখানে ২০১২ এবং ২০১৩ এর জানুয়ারী মাসের পরিসংখ্যান দেওয়া হল।



 


 উল্লেখ্য উপরোক্ত পরিসংখ্যান বিশ্বের আসল ব্রাউজার ব্যাবহারকারীর সংখ্যা বহন করে না।কারণ,w3schools.com যারা ভিজিট করেন তারা সাধারণত টেকনলজি বিষয়ের ভিজিটর।এরকম বিভিন্ন ধরনের ভিজিটর আছেন যারা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যাবহার করতে ভালবাসেন।

প্রতিবন্ধকতা যায় থাকুক আমরা আমাদের ব্যাবহৃত ব্রাউজার সম্পর্কে একটা ধারনা পেলাম।



২০.২.১৩

মাইক্রসফট অফিসিয়ালি ছাড়ল Outlook.com

মাইক্রসফট অফিসিয়ালি বের করল ইমেইল সার্ভিস Outlook.com ।যদিও তারা এটা প্রথম ছেড়েছিল ৬ মাস আগে প্রিভিউ হিসাবে।এই ৬ মাসের মধ্যেই এটি পেয়েছে তুমুল জনপ্রিয়তা,৬০ মিলিয়ন ব্যাবহারকারী!




অন্যান্য ইমেইল সার্ভিস গুলোর সাথে পাল্লা দেবার জন্য যথেষ্ঠ এই Outlook.com ।আমারা জানি এ বছরই মাইক্রসফট তাদের অত্যন্ত জনপ্রিয় ইমেইল সার্ভিস hotmail বন্ধ করে দেয়।এখন তারা চেস্টা করছে hotmail এর গ্রাহকদেরকে Outlook.com এ উপগ্রেড করার জন্য।


Outlook.com এ তারা ৪ টা বিষয় গুরুত্ব্রর সাথে নিচ্ছে

১।নতুন নতুন ব্রাউজার এবং ডিভাইস গুলোর সাথে সুন্দর এবং ফ্রেশ মেইল প্রদান করা।

২।বন্ধু এবং অন্যান্য কো ওর্কারদের সাথে যোগাযোগ করয়া।

৩।প্রতিদিনকার কাজের সুবিধার জন্য মানানসই এবং শক্তিশালী ইনবক্স।

৪।প্রাইভেসি বিষয়টাকে গুরত্ব দেওয়া হয়েছে।


এছাড়াও নতুন অনেক কিছু পাওয়া যাবে Outlook.com।পপুলার সোসাল মিডিয়া সাইট গুলোতে  যেমন ফেসবুক,টুইটার ,লিঙ্কেডিন এ ছবি,ভিডিও ইত্যাদি শেয়ার করা যাবে খুব সহজেই।এই সব সুবিধা গুলো আপনি পেতে পারেন skydrive এর  মাধ্যমে।

যারা এতদিন hotmail ব্যবহার করতেন তাদেরকে Outlook.com এ উপগ্রেড অরে দেওয়া হচ্ছে।Outlook.com এ উপগ্রেড করার পরও তাদের নাম,পাসওয়ার্ড এমনকি @hotmail.com এর কোন পরিবর্তন হবে না।

ছোট ছোট ফাইল স্টোর এবং শেয়ার করার ২ট ফ্রী সাইট

বর্তানে ইন্টারনেটের যুগে ফাইল শেয়ার এবং  স্টোর অত্যন্ত প্রোয়োজনীয় একটি বিষয়।বিশেষ করে আমরা যারা ব্লগ বা সাইট চালায়। গান,ভিডিও,ইবুক,পিডিএফ ফাইল,টেমপ্লাটে ইত্যাদি রাখার জন্য আপনাকে অবশ্যই ফাইল হোস্ট করতে হবে ।



 ফাইল হোস্ট করার জন্য জনপ্রিয় সাইট গুলোর মধ্যে Files tube,Media fire,hot file ,Rapid share ইত্যাদি বেশি পরিচিত।এসব সাইটে ফাইল হোস্ট করার জন্য নিদৃষ্ট খরচে নিদৃষ্ট সময়ের ভিত্তিতে নিদৃষ্ট পরিমান ফাইল হোস্ট করা যায় ।তবে আমরা আজ যে বিষয়ে কথা বলব তা হল,ফ্রিতে কিভাবে ফাইল হোস্ট করা যায়।যারা ব্লগিং করেন তাদের জন্য এটা খুবই প্রোজনীয়।

  আপনি যদি ব্লগিং নাও করেন তবুও আপনার কাজে লাগতে পারে,যেমন ধরেন,আপনি কোন ফাইল আপনার বন্ধুর কাছে শেয়ার করতে চান।আপনি ফাইল্টা আপলোড করে ,ডাউনলোড লিঙ্কটা আপনার বন্ধুকে দিয়া দিতে পারেন।

অনেক সাইট আছে যারা ফ্রিতে নিদৃষ্ট পরিমান ডাটা স্টোর করতে দেয়।এর মধ্যে আমার প্রিয় ২টা সাইট হল Dropbox এবং File.writersbd.com



Dropbox 

 ড্রপবক্সে প্রথমে আপনাকে ২জিবি ফাইল ফ্রিতে হোস্ট করতে দেবে।এর জন্য আপনাকে Dropbox এর সফট ওয়ারটা ইনস্টল করতে হবে।ফাইল উপলোড করার পর,তারা আপনাকে একটা লিঙ্ক দিবে যা আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।ড্রপবক্সে আপনি ইচ্ছা করলেই স্পেস বারিয়ে নিতে পারেন রেফারেল এর মাধ্যমে।প্রতি রেফারেল এর জন্য আপনি নতুন ৫০০ মেগাবাইট পাবেন যা আপনি ১৬ জিবি পর্যন্ত পেতে পারেন।ফেসবুকে শেয়ার এবং টুইটারে ফলো করে পাবেন ১৫০  + ১৫০ =৩০০ মেগাবাইট।
                                                                                                                     File.writersbd.com 

এটাও খুব মজার।এখানে আপনি রেজিস্টার ছাড়া ১০টি ফাইল এবং সর্বচ্চ ১০০  মেগাবাইট পর্যন্ত আপলোড করতে পারবেন।আর রেজিস্টার করা  হলে  ১০০টি ফাইল এবং সর্বচ্চ ৫০০  মেগাবাইট পর্যন্ত আপলোড করতে পারবেন  ফ্রিতে। 

 ধন্যবাদ।

টেকটি লিখেছেনঃ

                                    

সাজ্জাদুল ইসলাম,রংপুর থেকে।BDTECHTODAY তে এটা তার প্রথম টেক।

আপনি লেখা পাঠাতে চাইলে এখানে ক্লিক করুন।
                                                                                                                                          

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More