২.৪.১৩

বিডিটেকটুডে স্মার্টফোন রিভিউ অন HTC One

আগের বছরে  HTC অসাধারণ ২ টা স্মার্টফোন বাজারে ছেড়েছিল  HTC One X এবং HTC One X+ ।এবছর তারা আরো একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে এবং যাকে বলা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন।আমাদের আজকের রিভিউ অন  HTC One 






 
আপনি হয়ত একটু অবাক হলেন যে সবার প্রথমে স্যামসাং গ্যালাক্সী,আপেলের আই ফোন,নোকিয়া লুমিয়া বা সনির এক্সপেরিয়া সিরিজের সেট বাদ দিয়ে কেন HTC ONE এর কথা সবার আগে বলছি।

এর প্রধান কয়েকটি কারণ আছে,এর মধ্যে এর ক্যামেরা,ডিসপ্লে এবং সাউন্ড সিস্টেম যা HTC ONE কে অন্য স্মার্টফোন গুলো থেকে আলাদা করেছে।

প্রথমেই আসি ডিসপ্লে, ৪.৭ ইঞ্চি ডিসপ্লে তাও আবার সুপার LCD এবং Full HD ডিসপ্লে।আপনি হয়ত ভাবছেন এত ভাল ডিসপ্লে দিয়ে কি করবেন?এর মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন উচ্চমানের HD ভিডিও।আর আপনি যদি গেম খেলতে পছন্দ করেন সেখানেও সুবিধা পাবেন।আপনার এই দামী ডিসপ্লেতে যে কোন প্রকার দাগ প্রতিরোধ করার জন্য আছে corning gorilla glass 2

আবার আসি ক্যামেরাতে ,রিয়ার ক্যামেরা হিসাবে আছে Ultra Pixel Camera এটি কোন সন্দেহ ছাড়াই আপনার ডিজিটাল ক্যামেরার অভাব পূরণ করবে।আপনি Full HD ভিডিও করতে পারবেন ৩০ ফ্রেম/সেকেন্ড।ফ্রন্ট ক্যামেরাও একেবারে খারাপ না ২ মেগাপিক্সেল ক্যামেরা।

আর বলছিলাম সাউন্ডের কথা, হা গান শোনার জন্য আপনার অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দিবে  এর Beats Audio enhancement সুবিধা।

স্মার্টফোনটিতে আছে ২ গেগাবাইট র‌্যাম।প্রসেসর হিসাবে আছে Qualcomm Quad-core . GHz প্রসেসর।আপনি যদি গেম খেলতা পছন্দ করেন তাহলে গেম খেলার জন্য বেশ সুবিধা পাবেন কারণ হল এর GPU বা গ্রাফিক্স প্রসেসর হল Adreno 320

অপেরাটিং সিস্টেম ডিফল্ট হিসাবে দেওয়া আছে এ্যন্ড্রয়েড 4.1.2 এবং আপনি এটা 4.2.2 তে আপগ্রেড করতে পারবেন।ইন্টারনাল মেমোরি হল ১৬/৩২ জিবি।

আমাদের চোখে তেমন কোন সমস্যা না থাকলেও যে কারো কাছে এটা সমস্যার কারণ হতে পারে ,কারণ এর মেমোরি এক্সপ্যান্ড করা যায় না।
আর ব্যাটারী হল ২৩০০mAh

 বর্তমানে ফোনটি অফিসিয়াল ভাবে বাংলাদেশে আসে নি।তাই দাম সম্পর্কে কিছু বলতে পারলাম না।কেউ কিছু জানলে দয়া করা জানাবেন।




৩১.৩.১৩

আসুন স্মার্টফোন সম্পর্কে অজানা কিছু জেনে নিই

আচ্ছা বলেনতো ফোন এবং স্মার্টফোনের মধ্যে পার্থক্য কি?উত্তরে হয়ত বলবেন মোবাইলফোন যা শুধু যোগাযোগের জন্য ব্যাবহৃত হয় এবং স্মার্টফোন হল যোগাযোগের সাথে আরো বহূমূখী ব্যাবহার।বর্তমানে স্মার্টফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে তুমুল প্রতিযোগীতা।কে কার থেকে ভাল মানের স্মার্টফোন বানাতে পারে।





স্মার্টফোন কি?

সহজ ভাষায় বলতে গেলে স্মার্টফোন হল এক ধরনের মোবাইলফোন যা কম্পিউটিং সুবিধা সহ একটি মোবাইল অপারেটিং সিস্টেমে চলে এবং সাধারণ মোবাইল থেকে বেশি ফিচার সমৃদ্ধ।মোবাইল ফোনের সাথে personal digital assistant (PDA) যুক্ত করে প্রথম স্মার্টফোন তৈ্রি করা হয়।পরবর্তিতে পোর্টেবল মিডিয়া প্লেয়ার,ভিডিও প্লেয়ার, জিপিএস নেভিগেশন ইত্যাদি বহূমূখী ব্যাবহার যুক্ত করা হয়েছে।বর্তমানের স্মার্টফোনে আছে হাই রেজুলেশন টাচস্ক্রীন এবং ব্রাউজার যার মাধ্যমে বিভিন্ন মোবাইল অপটিমাইজড সাইট গূলো খুব সহজে দেখা যাচ্ছে।

স্মার্টফোনের অপারেটিং সিস্টেম

স্মার্টফোন কোন না কোন অপেরাটিং সিস্টেমের মাধ্যমে চলে।এর মধ্যে গুগলের এ্যন্ড্রয়েড,আপেলের iOS ,নোকিয়ার 
Symbian ,স্যামসাং এর Bada ,মাইক্রসফটের Windows Phone ইত্যাদি জনপ্রিয়।আর ভবষ্যতে আমরা আরো কিছু স্মার্টফোন অপেরাটিং সস্টেম দেখতে পাবো যেমন ফায়ারফক্সের অপেরাটিং সিস্টেম,উবুন্টু এবং টাইযেন।

বর্তমানে আপেলের অপেরাটিং সিস্টেম আই ও এস এর  সাথে সাথে গুগোলের এ্যন্ড্রয়েড বেশ এগিয়ে আছে।এর প্রধান কারণ হল এ্যন্ড্রয়েড হল অপেন সোর্স  যার ফলে অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এটি ব্যাবহার করা শুরু করেছে।

অ্যাপলিকেশন স্টোরঃ

প্রথম অ্যাপলিকেশন স্টোর তৈরি করে আপেল ২০০৮ সালের জুলাই মাসে যাকে বলা হয় Apple App Store ।এর পর পরই ২০০৮ সালের অক্টোবার মাসে গুগোল বের করে এ্যন্ডয়েড মার্কেট।RIM বের করে BlackBerry App World ২০০৯ সালের এপ্রিল মাসে।নোকিয়ার Ovi Store বের করা হয় মে ২০০৯ সালে।এরকম আরো কিছু
অ্যাপলিকেশন স্টোর আছে।

শেষ কথাঃ

সব শেষে একটা ছোট্ট বিষয় আগাম জানিয়া রাখি স্যামসাং গ্যালাক্সী এস ৪ বাজারে আসছে অতি শীঘ্রই আর এর অন্যতম আকর্ষন হল এর মাধ্যমে আপনি ফ্রন্ট এবং রিয়ার ২ ক্যামেরা দিয়ে একসাথে ছবি তুলতে পারবেন ।তার মানে আপনার নিজের ছবি তো তুলতে পারবেন সাথে সাথে আশেপাশের ছবিও উঠে যাবে।











২৪.৩.১৩

Nokia Lumia 620 বাংলাদেশে আসছে অতি শিঘ্রই

খবরটা কয়েকদিন আগেই পরেছিলাম নোকিয়া বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে।খবরটা একটু দেরিতে দেবার জন্য মাফ করবেন।Nokia Lumiya 620 উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত সবচেয়ে কম দামের ফোন।যেখানে Nokia Lumia 920 এর দাম Nokia Lumia 620 এর ২ গুন।Nokia Lumia 620 এর সাথে আপনি তুলনা করতে পারেন HTC 8S স্মার্টফোনটির।সমস্যা হল দাম নিয়ে।তবে এটুকু বলতে পারি দাম নোকিয়ার অন্যান্য লুমিয়া সেট হতে অনেক কম।যে কারনে অনেকে আছেন যারা Nokia Lumia 620 এর জন্য অপেক্ষা করছেন।চিন্তার কারন নেই,আনফিসিয়ালি দামে আপনি এই ফোন পেতে পারেন বাংলাদেশের ই কমার্স সাইত গুলোতে।যেখানে এর দাম ২৩০০০ থেকে ২৫০০০ বা এর কাছাকাছি।






৩.৮ ইঞ্চি ডিসপ্লে এবং ২৪৬ /ইঞ্চি রেজুলেশন যা আপনার দামের সাথে বোনাস হিসাবে যোগ করার মত।আপনার সব ধরনের ওয়েবপেজ দেখার জন্য যথেষ্ঠ এই ডিসপ্লে।

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটির ইনবিউল্ট মেমোরি ৮ গেগাবাইট।৫ মেগা পিক্সেল ক্যামেরা এবং ১ গেগা হার্য ডুয়াল কোর প্রসেসর।

আরো আছে নোকিয়া মিউজিক,নোকিয়া ড্রাইভ এবং নোকিয়া সিটি লেনস আপস।

আপনার মেমোরি আরো বারিয়ে নিতে পারেন মাইক্র এস ডি কার্ড ব্যাবহার করে।

সব কিছু ঠিক থাকলেও স্ক্রীন সাইজ নিয়ে একটু সমস্যা আছেই।যদিও এই দামে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত ফোন সত্যিই ভাল বলার মত।যদি আপনি সত্যি উইন্ডোজ ফোন ব্যাবহার করতে চান তাহলে হয়ত Nokia Lumia 620 খুব একটা ভাল হবে না।কারণ প্রথমত কম আপস এবং এ্যান্ড্রয়েড এ চালানো যাবে না বা আপগ্রেড করা যাবে না।

তাছাড়া নোকিয়া ড্রাইভ,অফিস এবং নোকিয়া মিউজিকের জন্য আসলেই একটু বড় ডিসপ্লে দরকার যা আপনি পাবেন BlackBerry Z10 এবং  iPhone 4S এ।



Walton Primo N1 রিলিজ |ডিসকাউন্ট এবং প্রি অর্ডার

আমরা কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম ওয়ালটনের আপকামিং স্মার্টফোন সম্পর্কে।ওয়াল্টনের আপকামিং স্মার্টফোন হল Walton Primo N1।ওয়াল্টনের প্রিমো সিরিজের আগের সেট গুলর সফল ব্যাবসার পরে ওয়াল্টন তাদের এই নতুন ফোনের ঘোষনা দিল।ফোনটির কনফিগারেশন অত্যন্ত হাই ,এখান থেকে দেখে আসতে পারেন Walton Primo N1 এর স্পেসিফিকেশনস।যায় হোক ,নতুন খবর হল সম্প্রতি ওয়াল্টন তাদের আপকামিং স্মার্টফোন Walton Primo N1 এর রিলিজ তারিখ এবং প্রি অর্ডার এর তারিখ জানিয়েছে।চলুন দেখে নেওয়া যাক





অফিসিয়ালি ভাবে তারা জানিয়েছে ফোনটি বাজারে আসবে এপ্রিলের শেষের দিকে।ইতিমধ্যে বাংলাদেশের অনেক মানুষের মধ্যে ফোনটি নিয়ে ব্যাপক কৌতুহল দেখা গিয়েছে।প্রধান কারণ হল এর কনফিগারেশন।যদিও দাম সম্পর্কে তেমন কিছু তারা বলেনি।দেশীয় পন্য হিসাবে এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে এটাই সবাই ধরে নিয়েছে।আপনি যদি মোটামুটি ভাবে নিশ্চিত হন যে আপনি ফোনটি কিনবেন তাহলে প্রি অর্ডার করতে পারেন।প্রি অর্ডার শুরু হয়েছে ২২ মার্চ থেকে এবং চলবে ফোনটি বাজারে আসার আগে পর্যন্ত।প্রি অর্ডার করলে আপনি ২-৬০% পর্যন্ত ছাড় পেতে পারেন।

প্রি অর্ডার করতে পারেন 

WALTON PLAZA (Bashundhara City only)

যোগাযোগঃ 09612316267

আরো তথ্যের জন্য আমাদের ফোরামে পোস্ট করতে পারেন।

২০.৩.১৩

ওয়ালটনের আপকামিং এ্যন্ড্রয়েড চমক|Walton Primo N1

ওয়ালটন ইতিমধ্যে বাংলাদেশের মোবাইল বাজারে বিশেষ করে এ্যান্ডয়েড মোবাইল বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।এজন্য আমরা ওয়ালটন কোম্পানিকে ধন্যবাদ জানায়।তাদের এই জনপ্রিয়তার পেছনে আছে ওয়াল্টন প্রিমো সিরিজের ৪ টি সেট Walton Primo R1 ,G1 ,G2 F1 ।এই মোবাইল গুলো বাংলাদেশের মানুষ লুফে নিয়েছে।তাদের অন্যতম প্রতিযোগী হল সিম্ফনি।যায় হোক,ওয়ালটন তাদের নতুন কয়েকটা মোবাইলের ঘোষনা দিয়েছে তার মধ্যে Walton Primo N1 এর কথা আপনাদের না জানালেই নয়।এর কনফিগারেশন দেখলে আপনার অবশ্যই মনে হবে Samsung Galaxy Grand DUOS, Micromax A110 Canvas 2 এবং Symphony Xplorer W90 এর কথা।





 এই মোবাইলটির রিভিউ লেখা এই মুহুর্তে সম্ভব না হলেও এর স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে রাখি।সবচেয়ে বড় বিষয় হল মোবাইলটির ডিসপ্লে ৫.৩ ইঞ্চি।যেখানে Micromax A110 Canvas 2 এর ডিসপ্লে ৫ ইঞ্চি।তাও আবার ক্যাপটেটিভ টাচ স্ক্রীন।এ তো গেলো আপনার ডিসপ্লে ,৮ মেগা পিক্সেল ক্যামেরা!সাথে ১ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।Micromax A110 Canvas 2 এর ক্যামেরা ৮ মেগা পিক্সেল।আরো একটা মজার বিষয় হল এর মাধ্যমে আপনি ভিডিও কল করতে পারবেন অর্থ্যাৎ ৩ জি সাপোর্ট করবে।

অসাধারণ দেখতে মোবাইলটি অন্য যে কোন ব্রান্ডের মোবাইলের সাথে তুলনা যোগ্য।

ভুলেই গিয়েছিলাম যে এটি এ্যন্ড্রয়েড 4.1.2 (Jelly Bean) চালিত।1.2 GHz Cortex A7 কোয়াড কোর প্রসেসর এবং ১ গেগাবাইট র‌্যাম।আর বিভিন্ন অ্যাপ্লিকেশন তো আছেই।

দাম সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। আপনার কি মনে হয়?


১৫.৩.১৩

ফেসবুকের নতুন নিউজ ফিড এক্ষুনি এ্যক্টিভেট করুন

ফেসবুকের নতুন নিউজ ফীড নিয়ে আমরা এর আগে আরো দুইটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি।আজকে জানাব কিভাবে এই নতুন নিউজ ফিড আপনার ফেসবুক এ্যকাউন্টে এ্যক্টিভেট করবেন।ফেসবুকের নতুন নিউজ ফিড দেখতে আকর্ষনীয় এবং ব্যাবহার করেও মজা পাবেন।তাছাড়া যুক্ত হয়েছে নতুন নতুন অনেকগুলো ফিচার।






 ফেসবুকের নিউজ ফিড অত্যন্ত জনপ্রিয় যেখানে বিভিন্ন বন্ধুদের দেওয়া পোস্ট,ছবি,ভিডিও,লাইক পেজ স্ট্যাটাস আসতে থাকে।কিছুদিন আগে ফেসবুক তাদের এই জনপ্রিয় নিউজ ফিডের পরিবর্তন আনে এবং ফিচার গুলো ইন্টিগ্রেড করে বাম পাশের সাইড বারে রাখা হয়েছে।



নতুন কি আছে এই নিউজ ফিডে?

ফেসবুকের নতুন নিউজ ফিড আগের থেকে অনেক সুন্দর এবং সকল ফিচার গুলোকে সাইডবারে রাখা হয়েছে যা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন।বিভিন্ন ফিচার গুলীকে ইন্টিগ্রেট করে সাইড বারে রাখা হয়েছে।ছবি এবং ভিডিও গুলো আগের থেকে অনেক বড় করে দেখান হচ্ছে।বিভিন্ন থার্ড পার্টি এ্যপ্লিকেশন  যেমন Pinterest, Instagram, Quora ইত্যাদি দেখানো হয়েছে আগের থেকে অনেক সুন্দরভাবে।আর একটা বড় সুবিধা হল এখন আপনি আপনার নিউজ ফিড ফিল্টার করতে পারবেন,যার ফলে আপনার ইচ্ছা অনু্যায়ী আপডেট আসতে থাকবে।

নতুন নিউজ ফিড এ্যক্টিভেট করবেন কিভাবে?

শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লিক করে ফেসবুকের নতুন নউজ ফিডে কনভার্ট করা যাবে না এবং ফেসবুক এ ধরনের কোন অপশন রাখে নি।আপনি এই নতুন নিউজ ফিড এ্যক্টিভেটকরতে পারেন অপেক্ষমান তালিকায় থেকে।

এই লিঙ্কে প্রবেশ করুন

একদম শেষে নিচের মত একটি ছবি দেখতে পাবেন,ক্লিক করুন "Try the new look"




অপেক্ষআ করুন,খুব শীঘ্রই আপনি একটি নটিফিকেশন পাবেন আপনার নতুন নিউজ ফিড সম্পর্কে।








১১.৩.১৩

সিম্ফনির নতুন স্মার্টফোনের সাথে টেলিটকের 3G প্যাকেজ ফ্রী


 যারা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর।কিছুদিন আগে আমরা দেখেছিলাম সিম্ফনি ট্যাবের সাথে গ্রামীনফোন সিম এবং আরো কিছু সুবিধা।এবার গ্রামীনফোন না ,সিম্ফনির সাথে টেলিটক সিম ফ্রী।








কিছু দিন আগে আমরা আপনাদের জানিয়ে ছিলাম সিম্ফনির আপকামিং ২টা স্মার্টফোন সম্পর্কে এবং তা হল Symphony W70 এবং Symphony W30 ।এই ২ টা স্মার্টফোন এখন বাজারে এবং যে কোন একটি ফোন কিনলেই পাচ্ছেন ১ টি টেলিটক 3G সিম সহ আরো কিছু ফ্রী অফার।

Symphony W70 এবং Symphony W30 এর স্পেসিফিকেশন এবং রিভিউ জানার জন্য এখানে ক্লিক করুন।

সাথে পাচ্ছেন

১।ফ্রী টেলিটক সিম

২।১ জিবি ডাটা

৩।৫০ মিনিট ভিডিও কল

৪।১০০ মিনিট টক টাইম

৫।২০০ এস এম এস


৩য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৩৮/৪

গত ৮ মার্চ শুরু হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৩৮/৪ ।খেলাটি অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার Galle International Stadium এ।






টচে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ৫৭০/৪ (ডিক্লিয়ার) ১৩৫ অভার।এর মধ্যে আছে ১টি হাফ সেঞ্চুরি ও ৩টি সেঞ্চুরি।কুমার সাঙ্গাকারা,লাহিরু থিরিমান ও ডিনেশ চান্ডিমাল যথাক্রমে ১৪২,১৫৫ ও ১১৬ রান করেন।


অপর দিকে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩য় দিন শেষে সংগ্রহ করেছে ৪৩৮/৪    ১৩৬ ওভারে।শাহরিয়ার নাফিসের ইঞ্জুরির কারণে শেষ মুহুর্তে দলে জায়গা পাওয়া মোঃআশরাফুল ১৮৯ এবং দলপতি মুশফিকুর রহিম ১৫২ রানে অপরাজিত আছেন।

















পাকিস্থানকে ১২৫ রানে হারাল দক্ষিন আফ্রিকা

পাকিস্থানকে ১২৫ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা।সাউথ আফ্রিকা সফরের ৫টি এক দিনের ম্যাচ খেলবে পাকিস্থান।১ম ১ দিনের খেলাটি অনুষ্ঠিত হয় Chevrolet Park, Bloemfontein এ।





টচে জিতে পাকিস্থান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।ব্যাট হাতে সাউথ আফ্রিকা করে ৩১৫ রান মাত্র ৪ উইকেটের বিনিময়ে।যার মধ্যে আছে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি।কলিন ইনগ্রাম করেন ১০৪ বলে ১০৫ রান এবং ডি ভিলার্স করেন ৬৩ বলে ৬৫ রান।

অপর দিকে ব্যাট করতে নেমে পাকিস্থান মাত্র ১৯০ রানে আল আউট হয়ে যায় ৩৬.৪ অভারে।দলের হয়ে সর্বচ্চ রান করেন মিসবাহ ৩৮।


ম্যাচ সামারিঃ


সাউথ আফ্রিকাঃ ৩১৫/৪   ৫০ অভার

পাকিস্থান     : ১৯০/১০    ৩৬.৪ ওভার

ফলাফলঃসাউথ আফ্রিকা ১২৫ রানে জয়ী।

২য় এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ মার্চ শুক্রবার।


১০.৩.১৩

ফেসবুকের নতুন নিউজ ফিড

কিছুদিন আগে আপনাদের জানিয়ে ছিলাম বড় ধরনের পরিবর্তন আসতে পারে ফেসবুকে।আজ আমরা আপনাদের জানাব ফেসবুকের নতুন ফীড সম্পর্কে।







৭ মার্চ ২০১৩ ফেসবুকে অফিসিয়ালি এই পরিবর্তন আনে।যদিও এটি সকল ব্যাবহারকারীর কাছে এই সুবিধা পৌছায়নি।

নতুন ফীড এ আপনি লগ ইন করার পরেই দেখতা পাবেন নতুন আপডেট গুলো বেশ বড় আকারের ছবি সহ আসবে এবং আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা ফীড।মার্ক জুকারবার্গ বলেছেন,এটি হবে অনেকটা ব্যাক্তিগত পত্রিকার মত।একটা ফ্রন্ট পেজ থাকবে কিন্তু বিভিন্ন টপিক্স আপনার সামনে আসতে থাকবে।

নতুন ডিজাইন হবে অনেকটা জনপ্রিয় নিউজ সাইট  Flipboard এবং  News 360   এর মত।জুলিও জুহ, ডাইরেক্টর অফ ডিজাইন জানিয়েছেন,বড় ছবি গুলো ফীড এ থাকবে এবং টেক্সট আপডেট গুলো এর উপরে ভাসতে থাকবে।

ফিড গুলো নিজের মত করে সাজান জাবে।যেমন, বন্ধুর সিংগেল পোস্ট ,ছবির জন্য,মিউজিকের জন্য ইত্যাদি।

এখান থেকে দেখে আসতে পারেন নতুন ডিজাইন এবং সার্ভিসটি পাবার জন্য অপেক্ষমান তালিকায় নিজের আই ডি টাও দিয়ে আসতে পারেন।




ফিচার টেকঃগুগল গ্লাস এর অজানা কথা


সার্চ জায়ান্ট গুগল বের করেছে গুগল গ্লাস।তবে তা এখনও পূর্ণাঙ্গরূপে বাজারে ছাড়েনি গুগল।বাজারে ছাড়ার কথা আছে ২০১৪ এর প্রথম দিকে বা ২০১৩ এর শেষের দিকে।আজকে আমাদের ফিচার টেকের আয়োজন গুগল গ্লাস।আসুন দেখে নেয়া যাক কি আছে এই গুগল গ্লাসে।




গুগল গ্লাস গুগলের বানানো অত্যাধুনিক চশমা।এই চশমার ডান দিকের কাচে একটি ছোট ডিসপ্লে আছে যা একটি স্মার্টফোনের ডিসপ্লে হিসাবে কাজ করে।সাথে আছে মাইক্রফোন ,ক্যামেরা এবং জিপিএস ।অত্যন্ত মজার বিষয় হল এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড চালিত এবং স্মার্টফোনের প্রায় সব কাজই করা যাবে এই গুগল চশমার মাধ্যমে।এটি আপনার কন্ঠের মাধ্যমে কমান্ড দিয়ে চালনা করা হয়।আপনি যদি কোন কিছু সার্চ করতে চান তাহলে শুধূ মাত্র মুখে বলে সার্চ দিলেই হবে।আর ও একটা বড় সুবিধা হল আপনি যে কোন কাজ করতে করতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন,আপনার হাত দিয়ে ক্যামেরা অপারেট করতে হবে না।

এত কিছুর পর ও কিছু সমস্যা থেকেই যায়।অনেকে মনে করছেন গুগলের অর্থ আয়ের নতুন পথ এটি।কারণ আমরা জানি গুগল বিজ্ঞাপনের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করে।আপনার চোখের সামনে বিজ্ঞাপন ভাসিয়ে আয় করার নতুন ধান্দা হতেই পারে ।

বর্তমানে গুগল গ্লাসের দাম ১৫০০ ডলার থাকলেও ভবিষ্যতে আরো কম মূল্যে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

৯.৩.১৩

বাংলাদেশের সকল ইন্টারনেট প্যাকেজের লিঙ্ক(All Bangladesh Internet Package)

ইন্টারনেট ব্যাবহারের জন্য আমরা কোন না কোন প্যাকেজ ব্যাবহার করে থাকি।কেউ গ্রামীনফোন,কেউ  বাংলালাওন,কেউ কিউবি,কেউ জুম,কেউ বা আবার রবি ইত্যাদি।প্যাকেজ এ্যক্টিভেশনের জন্য আমরা প্রায় বিভিন্ন সাইটে হানা দিই।আমাদের ইচ্ছা ছিল সব প্যাকেজ গুলো আমাদের সাইটে দিয়ে দেবার জন্য।কিন্তু সমস্যা হল তারা বিভিন্ন সময় তাদের প্যাকেজ গুলো আপডেট দেয়।এ জন্য আমরা আপনাদের জন্য সকল ইন্টারনেট প্যাকেজের লিঙ্ক গুলো এখানে দিয়ে দিলাম যার ফলে আপনার প্যাকেজ খুজে বের করা সহজ হবে।

গ্রামীনফোনঃ

 

বাংলালাওন প্রীপেইডঃ

 


বাংলালাওন পোস্টপেইডঃ



 

কিউবি মান্থলি প্যাকেজ







কিউবি প্রিপেইড প্যাকেজ



 

রবি ইন্টারনেট প্যাকেজ



 




বাংলালিঙ্ক ইন্টারনেট প্যাকেজ








  জুম আল্ট্রা প্রিপেইড এবং পোস্ট পেইড






এয়ারটেল




টেলিটক(Mobile Internet Service এর লিঙ্কে পাওয়া যাবে)







ধন্যবাদ।



৭.৩.১৩

নিজে নিজে ওয়েব ডিজাইন শিখবেন কোথা থেকে

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়েব ডিজাইন শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন বা কোথায় শিখবেন।আপনি যদি ওয়েব ডিজাইন ডিজাইন শিখতে চান তাহলে ইন্টারনেট হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় বন্ধু।আজ আমরা আপনাদের সাথে কয়েকটা সাইট নিয়ে আলোচোনা করব যে সাইট গুলো থেকে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন।





আমাদের দেশে ইতিমধ্যেই কিছু কিছু সাইট বা প্রতিষ্ঠান আছে যারা বিশ্বমানের ওয়েব ডিজাইন প্রশিক্ষন দিয়ে আসছেন।আপনাকে একজন দক্ষ ওয়েব ডিজাইন হতে হলে এসবের পাশাপাশি বাইরের সাইট গুলো দেখতে হবে।চলুন তাহলে পরিচিত হওয়া যাক এসব সাইট গুলোর সাথে।

তার আগে একটা কথে বলে রাখি।ওয়েব ডিজাইন শেখার পাশাপাশি বা আগে আপনার ফটোশপ ভাল ভাবে শিখতে হবে যা আপনার ডিজাইনের জন্য খুব ই জরুরী।

একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে পর্যায়ক্রমে নিম্নোক্ত প্রগ্রামিং ভাষা গুলো শিখতে হবে

১।html

২।CSS

৩।Java script

৪।iQuery

৫।SQL

৬।PHP

বাংলা সাইটঃ

Webcoachbd.com :

সাইটটিতে প্রত্যেকটি প্রগ্রামিং ভাষা পর্যায়ক্রমে টিউটোরিয়াল আকারে দেওগা আছে যা আপনি খুব সহজেই বুঝতে পারবেন।তাদের একটি ফোরাম আছে যেখানে আপনি আপনার সমিওস্যা নিয়ে আলোচোনা করতে পারেন।কোড এডিটর প্যানেলও আছে এখানে।

designer.webcraftbd.com:

সাইটটিতে মুলত ফটোশপের উপরে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে।


 Alhera multymedia

আপনি যদি সিডি কিনে ওয়েব ডিজাইন শিখতা চান তাহলে  Alhera multymedia এর সিডি গুলো সমগ্রহ করতে পারেন।তাদের টিউটোরিয়াল গুলো অসাধারণ।


বাইরের সাইট

W3 school:


ওয়েব ডিজাইনে W3 school এর কোন তুলনা হয় না এবং এটি বিশ্বব্যাপি সমাদৃত।তাদের একটি শক্তিশালী এডিটর প্যানেল এবং ফোরাম আছে।এমন কি এখানে পরীক্ষয়া দিয়ে সাটিফিকেট পর্যন্ত পাওয়া যায়।

Quackit.com

কেন জানি এই সাইটটি আমাদের বেশি ভাল লাগে।টিউটোরিয়াল গুলো বেশ সাধারণ ভাবে দেওয়া আছে।


এছাড়াও ওয়েব ডিজাইন শেখার হাজার হাজার সাইট আছে কিন্তু আমাদের মনে হয় প্রাথমিক ভাবে এই সাইট গুলো থেকেই শেখা ভাল হমে।তারপর ও আপনি যদি কোন সাইট যানেন অবশ্যই নিচে মন্তব্য করে আমাদেরকে জানিয়া দিন।আর আপনি ইছা করলেই এই সাইটের একজন সম্মানিত লেখল হতে পারেন।এই সাইটের এ্যথর হতে হলে এখানে ক্লিক করুন।

ধন্যবাদ।

গ্রামীনফোনের রাত্রীকালীন নতুন অফার

গ্রামীনফোন এবার তার গ্রাহকদের জন্য রাত্রীকালীন নতুন অফার দিল।রাত ১২ টা থেজে সকাল ৮টা পর্যন্ত যে কোণ জিপি নাম্বারা ৭ পয়সা/১০ সেকেন্ড।




গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকের জন্য এখন নাইট ইজ রিয়েলি বিউটিফুল!


কারণ, রাত ১২টা-সকাল ৮টা পর্যন্ত যেকোন জিপি নম্বরে প্রতি ১০ সেকেন্ড মাত্র ৭ পয়সা এবং প্রতিটি ঝগঝ মাত্র ৭ পয়সা!


অফারটি পেতে Start Y লিখে ফ্রি SMS করো ৯৯৯৯ নম্বরে
  • এ সুবিধা পাওয়া যাবে যেকোন স্মাইল, সহজ, বন্ধু, আপন, ডিজুস, স্পন্দন, আমন্ত্রণ, নিশ্চিন্ত, একতা ১ ও ২, বিজনেস সলিউশনস প্রিপেইড ১-৩ ও সফল প্রিপেইড সংযোগে রাত ১২টা-সকাল ৮টা পর্যন্ত।
  • এই ক্যাম্পেইন চলাকালে যতবার খুশি অফারটি নিতে বা বন্ধ রাখতে পারো।
  • পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে।
  • মাইজোন সুবিধা ভোগকারী কেউ এই অফার নিতে চাইলে মাইজোন সুবিধা বন্ধ রেখে এ অফারে রেজিস্টার করতে হবে।
  • এ অফার চলাকালে অন্যান্য ট্যারিফ ও সুবিধা যথারীতি অপরিবর্তিত থাকবে।
  • অফারটি বন্ধ রাখতে Stop N লিখে ফ্রি এসএমএস করো ৯৯৯৯ নম্বরে
  • সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

অফারের সময়সীমা

এই অফার ৪ঠা মার্চ ২০১৩ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে

৬.৩.১৩

গুগল এবার দেখাল সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

ইন্টারনেটে সার্চ দেবার জন্য কোন সন্দেহ ছাড়াই আপনি বলবেন গুগল আপনার প্রথম পছন্দ।কোন কিছু সার্চ দেবার সাথে সাথে চোখের পলকে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে আপনার কাঙ্খিত সাইট বা পেজ গুলো।যারা প্রযুক্তির খোজ খবর রাখেন তারা হয়ত জেনে থাকবেন গুগলের সার্চ এ্যলগরিদম এর সাহায্যে আপনার উত্তর দিয়ে থাকে।কিন্তু আপনি কি আসল প্রসেসটি জানেন?





আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে দেখে আসতে পারে এখান থেকে।গত শুক্রবার গুগল তাদের এই নতুন সাইট "How Search Works," এ দেখায় একটি এনিমেশনের মাধ্যমে।তারা এর মাধ্যমে শুধূ  প্রসেসটাই দেখায়নি আরো দেখিয়েছে কিভাবে স্পাম রিমোভাল করা হয়,কিভাবে একটা পেজকে র‌্যাঙ্ক করা হয় ইত্যাদি।

গুগল ক্রল এবং ট্রাক করে ট্রিলিওন বা তার বেশি ওয়েব পেজকে এবং র‌্যাঙ্ক করে প্রায় ২০০ এ্যলগরিদম ফরমুলার উপর ভিত্তি করে।১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত গুগল ১০০ মিলিওন গেগাবাইট তথ্য সংগ্রহ করেছে।

যখন আমরা গুগলে কিছু সার্চ দিয় তা প্রায় ১৫০০ মাইলের মতন বিভিন্ন সার্ভার থেকে তথ্য নিয়ে আসে।মানে আমরা ১ সেকেন্ডের ১০ ভাগের ১ ভাগ সময়ের মধ্যে উত্তর পেয়ে যায়।

শুধু তাই না গুগল প্রতি মুহুর্তে স্পাম পেজ গুলোকে তার ইন্ডেক্স থেকে মুছে ফেলছে।বিশেষ করে ক্লকিং পেজ(মানুষ কে এক রকম দেখায়,সার্চ ইঞ্জিন কে অন্য রকম দেখায়)।আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখে আসতে পারেন তাদের নতুন সাইটএ ,শেষ ৩০ মিনিটে মুছে দেওয়া পেজ গুলো দেখা যাবে।

আপনি এই ভিডিও টাও দেখতে পারেন। 






৪.৩.১৩

কিভাবে গুগলকে আপনার ব্যক্তিগত তথ্য নেওয়া থেকে বিরত রাখবেন

সার্চ জায়ান্ট গুগলের তথ্য প্রযুক্তির এমন কোন জায়গা নেই যাখানে গুগলের ছোয়া লাগে নি।সার্চ ইঞ্জিন,মেইল, অপারেটিং সিস্টেম,ট্যাব হতে সবকিছুতে গুগলের কোন না কোন অবদান আছে যা আমদের অস্বীকার করার কোন উপায় নেই।






গুগল আমদের জন্য ফ্রী অনেক সার্ভিস দিচ্ছে যেমন জিমেইল,গুগল ডক,ব্লগার,গুগল ম্যাপ সহ আরো হাজারো সার্ভিস।এর বিনিময়ে গুগল আমাদের সকলের ব্যাক্তিগত সব তথ্য নিচ্ছে।

আপনি হয়ত জেনে থাকবেন গুগল এ্যডসেন্স এবং গুগল এনালাইটিক্স সম্পর্কে।গুগল এডসেন্স যা আপনার পেজের কনটেন্ট অনুযায়ী বিজ্ঞাপন দেখায় এবং গুগল এনালাইটিক্স যা  ওয়েব মাস্টাররা ব্যাবহার করে ভিজিটরের স্থান,ব্রাউজার,সময় ইত্যাদি।আপনি কোন গুগোলের কোন সার্ভিস ব্যাবহার না করলেও এই তথ্য গুলো গুগল খুব সহজেই সংগ্রহ করতে পারে।

তাদের এই তথ্য সংগ্রহের অন্যতম কারন হল আপনার ব্রাউজার,ইচ্ছা অনুযায়ী টার্গেটেড বিজ্ঞাপন আপনার ওয়াব পেজে সরবরাহ করা।

আপনি যদি মনে করেন যে আপনি কোন তথ্য গুগলকে দিতে চান না তাহলে আকটা অ্যাড অন আপনার ব্রাউজারে ইন্সটল করে নিতে পারেন যা এখন বেটা ভার্সনে আছে।এ সম্পর্কে গুগল বলছে


"Provide website visitors more choice on how their data is collected by Google Analytics; we have developed the Google Analytics Opt-out Browser Add-on. The add-on communicates with the Google Analytics JavaScript (ga.js) to indicate that information about the website visit should not be sent to Google Analytics."

 এখান থেকে অ্যাড অন টি নিতে পারেন।ইন্সটল করার পর ব্রাউজার রিস্টাট দেবেন।

 ধন্যবাদ।


সিম্ফনির নতুন ২টা আপকামিং এ্যন্ড্রয়েড ফোন |Symphony W30 |W70

যারা সিম্ফনি এ্যন্ড্রয়েড ফোন কেনার ভাবছেন কেনার আগে একবার দেখে নিতে পারেন সিম্ফনির আপকামিং  এ্যন্ড্রয়েড ফোন সম্পর্কে।সিম্ফনির আপকামিং ২টা এ্যন্ড্রয়েড ফোন হল Symphony W30 | Symphony W70 ।






চলুন দেখে নেওয়া যাক কি থাকবে এই নতুন দুটি এ্যন্ড্রয়েড ফোনে।


Symphony W30 


 
  অপারেটিং সিস্টেম: অ্যানড্রইড 2.3 জিনজার ব্রেড
     3.5 "TFT Capacitive
সম্পূর্ণ টাচ
     HVGA
ডিসপ্লে
    
ক্যামেরা: 2MP + 0.3 এমপি
     1 GHz
প্রসেসর
     RAM 256
মেগাবাইট  এবং ফোন মেমরি 512 মেগাবাইট ৩২ জিবি পর্যন্ত বারানো যাবে
3G নেটওয়ার্ক, জিপিআরএস, এজ, ওয়াই ফাই, জিপিএস
প্রক্সিমিটি সেন্সর, গ্রাভিটী সেন্সর, accelerometer সেন্সর (2D), SNS
 
অ্যানড্রইড মার্কেট, অফিস স্যুট প্রো, ডকুমেন্ট রিডার, স্কাইপ, ফেসবুক, YouTube-
 সাথে আছে ইউ এস বি মাস স্টোরেজ এবং ইউ এস বি মডেম
 দামঃ৬৫৯০ টাকা

Symphony W70



  অপারেটিং সিস্টেম: অ্যানড্রইড 4.0 আইস ক্রিম স্যান্ডউইচ
     4.0 "TFT Capacitive
সম্পূর্ণ টাচ
     WVGA
ডিসপ্লে
    
ক্যামেরা: 5MP +0,3 এমপি
     1 GHz
প্রসেসর (ডুয়াল কোর)
     RAM 512
মেগাবাইট   এবং ফোন মেমরি 4 গিগাবাইট ৩২ জিবি পর্যন্ত বারানো যাবে
     3G
নেটওয়ার্ক, জিপিআরএস, এজ, ওয়াই ফাই, জিপিএস
    
প্রক্সিমিটি সেন্সর, accelerometer 2D সেন্সর, SNS
    
অ্যানড্রইড
মার্কেট, অফিস স্যুট প্রো, ডকুমেন্ট রিডার, স্কাইপ, ফেসবুক, YouTube-
   সাথে আছে ইউ এস বি মাস স্টোরেজ এবং ইউ এস বি মডেম

  দামঃ ১০১৯০ টাকা

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More