২৬.৩.১৩

এবার এ্যন্ড্রয়েডের মত প্যাটার্ন লক করুন আপনার উইন্ডোজ ৮

প্যাটার্ন লক আমরা এ্যন্ড্রয়েডে দেখেছি,এই প্যাটার্ন লক যদি উইন্ডোজ ৮ এর জন্য হয় তাহলে কেমন হয়।আপনি আপনার উইন্ডোজ ৮ এ ব্যাবহার করতে পারেন Enusing Maze Lock ব্যাবহার করে।আসলে টাচ স্ক্রীনে এটা সবচেয়ে ভাল হয়।




প্রথমে এখান  থেকে সফটওয়ারটা ডাউনলোড করে নিন।

ইনস্টল করার পর এটা ডিফল্ট প্যাটার্ন লকে যাবে।

তারপর সরাসরি configuration window তে চলে যাবে

“Reset Pattern” থেকে আপনার প্যাটার্ন বানিয়ে ফেলুন।


আপনার প্যাটার্ন বানানোর পরে আপনি যদি OK নাও চাপেন তবু এটা কাজ শুরু করবে।এ অবস্থায় এটি আপনার সিস্টেম ট্রেতে থাকবে।এ অবস্থায় রাইট ক্লিক করে lock screen চাপলে লক হয়ে যাবে।

আনলক মোডঃ

৩ ভাবে আনলক করা যাবে।


১।Normal Unlock Mode আপনার বানানো প্যাটার্নের মাধ্যমে


২। Secure Unlock Mode  আপনি কারো সামনে আনলক করলেও বুঝতে পারবেনা।

৩। Dynamic Password Mode  আপনার হ্যাকারের ভয় না থাকলে দরকার নেই




১৫.৩.১৩

উইন্ডোজ ৮ এ কাস্টম টাইল যুক্ত করবেন কিভাবে

উইন্ডোজ ৮ এ অনেক নতুন নতুন ফিচার আছে যার মধ্যে স্টার্ট স্ক্রীনে টাইল।যার মাধ্যমে আপনি খুব সহজেই স্টার্ট স্ক্রীন থেকে বিভিন্ন প্রগ্রামে প্রবেশ করতে পারেন।কিন্তু দুঃখের বিষয় হল এখানে নতুন করে টাইল যুক্ত করার অপশন নেই।ইতিমধ্যেই অনেকগুলো অ্যাপলিকেশন বের হয়েছে নতুন টাইল যুক্ত করার জন্য।এর মধ্যে OblyTile আমাদের কাছে বেশ ভাল মনে হয়েছে।তাহলে দেখে নেওয়া যাক ,OblyTile এর মাধ্যমে উইন্ডোজ ৮ এ কিভাবে নতুন  কাস্টম টাইল যুক্ত করা যায়।


কাস্টম টাইল কেন যুক্ত করবেন?

নতুন টাইল যুক্ত করার মাধ্যমে আপনি যে কোন ফাইল,ফোল্ডার এবং ওয়েব এ্যড্রেস স্টার্ট স্ক্রীনে রেখে দিতে পারবেন।এর ফলে আপনাকে বার বার বিভিন্ন ফাইল অপেন করতে হবে না।

কিভাবে যুক্ত করবেন?

প্রথমে OblyTile ডাউনলোড করে নিন।

ইনস্টল করে নিন।

অপেন করুন।

ক্লিক করুন “Wrench” টপ রাইট কর্নার।


এখান থেকে আপনার সুবিধা মত সিলেক্ট করে নিন।

এর পর টাইটেল নেম দিন।প্রগ্রাম পাথ থেকে সিলেক্ট করে দিন আপনি কোন ফাইল,ফোল্ডার বা ওয়েব এ্যড্রেস ।

এবার ইমেজ অপশন থেকে ইমেজ সিলেক্ট করুন।ইমেজের সাইজ ১২০ এবং ১২০ হলে ভাল দেখাবে।

ব্যাক গ্রাউন্ড ইমেজ দিন।

এবার টাইল সেটিং থেকে সিলেক্ট করুন।আপনি এটাকে এ্যডমিনিস্টেটর হিসাবে চালাতে পারেন।

সব শেষে  “Create tile”

এখন আপনার স্টার্ট স্ক্রীনে যান এবং আপনার নতুন টাইল ব্যাবহার করার উপযোগী হয়েছে।

ফোল্ডার আইকনে ক্লিক করলে, OblyTile এর ম্যানেজার আসবে।এর মাধ্যমে আপনার বানানো সকল টাইল এর তথ্য থাকবে।এর মাধ্যমে আপনি কোন টাইল এডিট,রিমোভ করতে পারবেন।













১২.৩.১৩

গুগলের অ্যাপস গুলো উইন্ডোজ ৮ এ ইন্টিগ্রেট করবেন কিভাবে

আপনারা হয়ত যেনে থাকবেন যে গুগল এবং মাইক্রসফট বর্তমানে প্রযুক্তি বিশ্বে একে অপরের শত্রু এবং দুজনাই একে অপরকে পেছনে ফেলার জন্য মরিয়া।যে কারনে আপনি দেখবেন গুগল  বর্তমানে আমদের প্রতিদিনের সঙ্গী হবার পর 
উইন্ডোজ ৮ এ গুগলের কোন অ্যাপস ইন্টিগ্রেট অবস্থায় নেই।আপনি একটু চেষ্টা করলেই গুগলের জনপ্রি্য এবং আপনার প্রয়জনীয় অ্যাপস যেমন গুগল সার্চ,গুগল ক্রম,জিমেইল ইত্যাদি উইন্ডোজ ৮ এ ইন্টিগ্রেট করে নিতে পারেন।






Google Search

উইন্ডোজ স্টোরে যান এবং সার্চ দিন “Google Search.” 


 

আসার পরে ইন্সটল করুন এবং অপেন করুন।এখন আপনি গুগলে সার্চ দিতে পারবেন উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রীন থেকে।

Google Chrome

আপনার গুগল ক্রম ব্রাউজার অপেন করুন এবং সেটিং ট্যাবে ক্লিক করুন।সেখান থেকে ক্লিক করুন “Relaunch Chrome in Windows 8 mode.”

 

ক্রম রিলাঞ্চ করবে এবং আপনি দেখতে পাবেন এটি অ্যাপস আকারে এসেছে।যদিও এটা  উইন্ডোজ ৮ এর জন্য ক্রম এর কোন আলাদা ভার্সন না,তারপরও এটা আপনার অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যতা পাবে।

Gmail

আপনি হয়ত জানেন উইন্ডোজ ৮ এ মেইল প্রি ইন্সটল করা থাকে।আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট এখানে যুক্ত করে দিতে পারেন।

স্টার্ট স্ক্রীন থেকে মেইল অপেন করুন। 

ক্লিক করুন  “Windows Key + I

ক্লিক  “Accounts.”

 

সিলেক্ট গুগল

 

আপনার জিমেইলের তথ্য দিন

এর ফলে জিমেইল আপনার  উইন্ডোজ ৮ এ যুক্ত হবে এবং নতুন কোন মেইল আসলে তার এ্যলার্ট পাবেন।আপনি একের অধিক জিমেইল যুক্ত করতে পারেন।

 

 

 




 

উইন্ডোজ ৮ এর জন্য নতুন ৪টা অ্যাপস

আপনারা হয়ত অনেকেই আছেন যারা উইন্ডোজ ৮ ব্যাবহার করছেন।আপনি যদি উইন্ডোজ ৮ এর অ্যাপস স্টোর ব্যাবহার না করেন তাহলে উইন্ডোজ ৮ এর মজাই পাবেন না।এ্যন্দ্রয়েড এর মত উইন্ডোজ ৮ এর আছে অনেক অ্যাপস যা আপনার উইন্ডোজ ৮ ব্যাবহারের নতুন মাত্রা দিতে পারে।এরকমই আজ আমরা ৪টা অ্যাপস সম্পর্কে আপনাদের জানাব।






Dropbox


এর মাধ্যমে আপনি আপনার সিস্টেমের ফাইল,ফোল্ডার গুলোকে আপনার নিজের মত করে সাজিয়ে রাখতে পারেন।এটাকে আপনার স্টার্ট স্ক্রীনেও রেখে দিতে পারেন।

Movieholic

আপনি যদি একজন মুভি এ্যডিক্ট হন তাহলে এই অ্যাপস টা নিয়ে নিতে পারেন।এর মাধ্যমে নতুন নতুন মুভি গুলোর আপডেট নিউজ পেয়ে যাবেন ছবি গুলোর ট্রেইলারের মাধ্যমে।আসলে ট্রেইলার গুলো জনপ্রিয় মুভি ট্রেইলার সাইট Rotten Tomatoes   থেকে দেখানো হয়।

Youtube 8

গুগল ইতিমধ্যেই উইন্ডোজ ৮ জন্য ইউটিউব অ্যাপস বানানোর চিন্তা ভাবনা করছে কিন্তু তার আগেই কিছু ইউটিউব অ্যাপস বের হয়েছে উইন্ডোজ ৮ এর জন্য।যার মধ্যে  You Tube 8   অন্যতম।  এর মাধ্যমে আপনি আপনার ফ্রন্ট পেজ থেকেই ভিডিও সার্চ করা এবং দেখতে পারবেন।


YouVue

যারা গান পছন্দ করেন তারা এই অ্যাপসটি নিয়ে নিতে পারেন ।এখানে নতুন নতুন জনপ্রিয় গান গুলোর চার্ট থাকে যেমন ইউরোপ টপ ১০০,ইউএস টপ ৪০ ইত্যাদি।

 

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More